
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।
একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ড. লিউ ইউইনরাও আলাদা বৈঠক করেন।
বৈঠকগুলোর বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি।