
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ১১৫টির বেশি হামলা, ২৬ স্থাপনা ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রachyে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ১১৫টির বেশি হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর একটি বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এপি জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এপির বিশ্লেষণে স্যাটেলাইট চিত্র পর্যালোচনার ভিত্তিতে বলা হয়েছে, মধ্যপ্রachyে দুই ডজনের বেশি মার্কিন ঘাঁটিতে হামলার প্রধান লক্ষ্য ছিল প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা। এরপর সামরিক বিমান ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছে ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এপি জানিয়েছে, এসব হামলায় মার্কিন সামরিক অবকাঠামো ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদাম এবং নজরদারি ব্যবস্থাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে তৈরি এই বিশ্লেষণে মধ্যপ্রachyে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের হামলার পরিধি সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে।