
সাভার ও আশুলিয়ার অন্তত পঁচাশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন।
শনিবার (২১ নভেম্বর) শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেননি। পুলিশের বরাত দিয়ে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলেই এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়াও বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় সাভার-আশুলিয়ার ১১টি কারখানা বন্ধ রয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুলের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।