
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ তিন সদস্যের প্রতিনিধি দল সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবে। বৈঠকটি আনুমানিক এক ঘণ্টা ধরে চলার কথা রয়েছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম ‘রাজনৈতিক পর্ষদের’ নেতারা রবিবার (২২ নভেম্বর) রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক করেন। এই বৈঠকে দলের প্রধানমন্ত্রীর ডাকের সাড়া দিয়ে সংলাপে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৈঠকে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত বৈঠকের বিস্তারিত এজেন্ডা বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো বিবৃতি দেওয়া হয়নি।