
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকনদের প্রত্যক্ষ ভোটে রবিউল ইসলাম আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সময়ে শিব্বির আহমেদ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জেলা আমীর ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নবনির্বাচিত আমীর রবিউল ইসলামকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর উপজেলা মজলিসে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৭-২৮ সেশনের জন্য ডা. মো. মোশারফ হোসেন বকুলকে নায়েবে আমীর হিসেবে মনোনীত করা হয়।
মজলিসে শুরার সদস্য হিসেবে মনজুরুল ইসলাম রতন, শহিদুল ইসলাম, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা আফজালুল হক ও মাওলানা আব্দুল আউয়াল নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে নবনির্বাচিত আমীর, নায়েবে আমীর ও মজলিসে শুরার সদস্যদের সম্মতিক্রমে সাবেক সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদকে উপজেলা সেক্রেটারি হিসেবে নির্বাচন করা হয়। অনুষ্ঠানের শেষে উপজেলা আমীর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সেক্রেটারি শিব্বির আহমেদ।