
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে আলোচনা অসমাপ্ত রেখে সভা মুলতুবি করা হয়েছে।
বোর্ডের পরবর্তী বৈঠক মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন মজুরি কাঠামো নিয়ে চলমান আলোচনায় দুই পক্ষের অবস্থান কতটা কাছাকাছি আসে, তা ওই বৈঠকে কিছুটা স্পষ্ট হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।