
চীন ও কম্বোডিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চীন ও কম্বোডিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। কম্বোডিয়ার রিয়াম বন্দরে অবস্থিত কম্বোডিয়া-চীন যৌথ সহায়তা ও প্রশিক্ষণ কেন্দ্রে এই মহড়ার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চীন ও কম্বোডিয়ার সামরিক কর্মকর্তা ও সেনারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও কম্বোডিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেরাও অনুষ্ঠানে অংশ নেন।
মহড়ার বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।