
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে শেষ হয়। এরপর বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেওয়া হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন নন্দীগ্রাম-কাহালু আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রউফ রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা ও কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান পলিন, সাবেক সাধারণ সম্পাদক নুরনবি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।