নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫ ) দুপুর সোয়া ১টার দিকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শরিফা ইয়াসমিন সৌমা ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী । সৌমা খুলনা জেলার খালিশপুরের তায়েদুর রহমানের মেয়ে।পুলিশ জানায়, তিনি শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে ৪-৫ পৃষ্ঠার একটি সুইসাইড নোট এবং ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। নোটে ব্যক্তিগত জীবন ও পড়াশোনাজনিত মানসিক চাপের কথা উল্লেখ আছে।সহপাঠী ও বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, সৌমা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তার মৃত্যুর ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাবা-মা খুলনা থেকে ময়মনসিংহে আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।