খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরের দু”টি ইউনিয়নে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুরের সাগরদাঁড়ি ও গৌরীঘোনা এই দু’টি ইউনিয়নে একই দিনে বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর-২৫) রাতে সাগরদাঁড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মির্জার সভাপতিত্বে ওয়ার্ডের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য রাশিদুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া, একই দিন বিকেলে গৌরীঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার সিফাতুল ইসলামের সভাপতিত্বে একটি বৈঠক করা হয়।আবার একই ওয়ার্ডের বিএনপি নেতা জিয়াউর রহমানের বাড়িতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা শরিফুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উঠান বৈঠবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

September 14, 2025
কেশবপুরের দু”টি ইউনিয়নে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT