খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক //কক্সবাজারে স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার কলাতলী এলাকার বাইপাস সড়কের পাশে উত্তরণ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রঞ্জন চাকমা (৫৫)। তাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় বিরেল চাকমা নিহতের স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, নিহত রঞ্জন চাকমার মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ধর্ষণের শিকার ওই নারীও একই হাসপাতালে চিকিৎসাধীন।তিনি আরও জানান, আটক বিরেল চাকমাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সবার বাড়ি রাঙ্গামাটিতে।জসিম উদ্দিন চৌধুরী আরও জানান, বিরেল চাকমা (৫৫) নিহতের স্ত্রীর পূর্ব পরিচিত। তিনদিন আগে রঞ্জন চাকমা কক্সবাজার এসে বিরেলের বাসায় অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় জসিম নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে তারা ওই বাসায় ছিলেন।বিরেল চাকমা কয়েকদিন থেকে ওই নারীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। রাজি না হওয়ায় বিরেল ক্ষিপ্ত হন। শনিবার রাতে মদ্যপানের সময় রঞ্জন চাকমা ও বিরেল চাকমার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জন চাকমার মাথায় সজোরে কোপ দিয়ে হত্যা করেন। পরে তিনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।কক্সবাজার জেলা পুলিশের এই মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পরবর্তী সময়ে ভুক্তভোগী নারী কৌশলে বাড়ি থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হন এবং বিরেল পালানোর চেষ্টার সময় জনগণের সহায়তায় পুলিশ তাকে আটক করে।আটক বিরেল চাকমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

September 14, 2025
স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আটক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT