খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় সড়কে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক //অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি কুমিল্লার লালমাই থানায় কর্মরত ছিলেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেনের একটি হাত ভেঙে যায়। বিষয়টি জানতে পেরে রিয়াজ ছুটি নিয়ে গতকাল শনিবার রাত ১১টার পর নিজের মোটরসাইকেলে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কর্মস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা বেলাল হোসেন বলেন, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠাল।লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ‘ছুটি নিয়ে পুলিশের কনস্টেবল রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমরা তার মাগফেরাত কামনা করছি।

September 14, 2025
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় সড়কে পুলিশ সদস্যের মৃত্যু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT