খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনার কয়রা শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সময় সকাল ১০ ঘটিকা কয়রা উপজেলার ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলাম এর পরামর্শে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন সৃষ্টিতে জনসচেতনতা বৃদ্ধি করা। ফাউন্ডেশনের সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে সহকারী অধ্যাপক ও এমফিল গবেষক মাওঃ মোঃ আশরাফুল আলম সঞ্চালনায়,ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ তামিম রায়হান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য এবং খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘গাছপালা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ সুরক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শামছুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট জামায়াত নেতা ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন, জিএম আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন শাহীন, মোঃ সোহেল আহমেদ।এছাড়াও শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলার সেক্রেটারি আল মামুন উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।কর্মসূচি চলাকালে বিভিন্ন ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা এই উদ্যোগকে আরও সফল করে তোলে। উপস্থিত সকলেই শামসুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সকলের প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানান।

September 15, 2025
খুলনার কয়রা শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT