খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচ ফিজিক্স ডিসিপ্লিনের রুবিনা আফসানা রিংকি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে গাড়িতে থাকা আরও ১১ শিক্ষার্থী। জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের সেশনাল ট্যুরের একটি চান্দের গাড়ি সাজেক যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। গাড়িতে থাকা মোট ১২ জন শিক্ষার্থীর মধ্যে একজন নিহত হয়। আহত অন্য শিক্ষার্থীদের খাগড়াছড়ি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন।শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।

September 17, 2025
সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, আহত ১১

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT