খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

সুমাইয়া খাতুন খুলনা সময়ের খবরের ডেক্স : আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:০৫ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন। সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সর্তক থাকতে হবে এবং অসুস্থ হলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ২ জন পুলিশ সদস্য বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ এর সর্বস্তরে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সুপারভাইজিং পদের কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। পুলিশ লাইন্স পরিস্কার পরিচ্ছন্ন রাখায় সকলকে ধন্যবাদ জনান। প্রত্যেক পুলিশ সদস্যের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন। মোটরসাইকেল চালক, আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান।কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

September 18, 2025
খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT