খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আখাউড়ায় পুলিশের অভিযানে ৩৯ বস্তা সরকারী চাউল জব্দ। ৪ ব্যবসায়িকে জরিমানা

লায়ন রাকেশ কুমার ঘোষ স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৯ বস্তা সরকারী চাল উদ্ধারসহ চাল ও পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে আখাউড়া পৌরসভার বড় বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাজারের ব্যবসায়ি মো: আনোয়ারের দোকান থেকে ৩৯ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারী চাল রাখার দায়ে ব্যবসায়ি আনোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে দোকানে অবৈধ পলিথিন রাখার দায়ে ব্যবসায়ি কামরুল ইসলামকে এক হাজার, শ্রীকান্ত পালকে দুই হাজার ও দিলিপ পালকে ৫০০ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। অবৈধ ব্যবসায়ি কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।

September 18, 2025
আখাউড়ায় পুলিশের অভিযানে ৩৯ বস্তা সরকারী চাউল জব্দ। ৪ ব্যবসায়িকে জরিমানা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT