খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাগেরহাটের চিতলমারিতে পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যু

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটের চিতলমারি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়ীতে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, দাদা শাহ মোল্লা (৭৫) ও নাতি নুল কাদের মোল্লা (৫)। স্বজনরা জানান, ঢকায় বসবাসরত প্রথম শ্রেণীর ছাত্র নুল কাদের মোল্লা বৃহস্পতিবার সকালে বাবা নুরুজ্জামান মোল্লার সাথে গ্রামের বাড়ী শিবপুরে বেড়াতে আসেন। এরপর দুপুরে দাদা শাহ মোল্লার (৭৫) সাথে নিজ বাড়ীর পুকুরে গোসল করতে যায় শিশু নুল কাদের মোল্লা। দীর্ঘক্ষণ পর একই বংশের মুকুর মোল্লা একই পুকুরে গোসল করতে নেমে পানির মধ্যে দাদা নাতির নিথর মরদেহ দেখতে পায়।
তার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে মরদেহ দুটি পুকুর থেকে তুলে আনেন। স্বজনরা দু’জনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আর হাসপাতালে নেয়া হয়নি। বিকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাদা নাতির মরদেহ দাফন দেয়া হয়।

September 18, 2025
বাগেরহাটের চিতলমারিতে পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT