খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে সাংস্কৃতিক বোর্ড পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুর চারুপীঠ একাডেমির উত্তীর্ণ শিক্ষার্থীদের সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ অধীনে সাংস্কৃতিক বোর্ড পরীক্ষার সনদপত্র অনুষ্ঠানিভাবে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর-২৫) সকালে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশবপুর চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদেব বিশ্বাস।বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র, কলারোয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিচুর রহমান, তালা উপজেলা সহকারি শিক্ষা অফিসার বাবলু রহমান, মনিরামপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, কলারোয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।শুভেচ্ছা বক্তব্য রাখেন, চারুপীঠ একাডেমির সহ সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আক্তার মুকুল, সহ সভাপতি শিক্ষক সাহা বৈদ্যনাথ, সহকারি পরিচালক মৌসুমী মজুমদার প্রমূখ।কেশবপুর চারুপীঠ একাডেমির চারুকারু, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও তবলা বিভাগ থেকে ১৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন শিক্ষার্থী। জন্মলগ্ন থেকে কেশবপুর চারুপীঠ একাডেমির শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের ঐতিহ্য বহন করে চলেছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে আসে এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা কেশবপুরের এই চারুপীঠ একাডেমি পরিচালিত হয়ে আসছে।

September 19, 2025
কেশবপুরে সাংস্কৃতিক বোর্ড পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT