খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় কারা পেলেন বিএনপির সবুজ সংকেত

হাফিজা খানম স্টাফ রিপোর্টার :আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করার কাজ প্রায় শেষ করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরও প্রায় ৫০টি আসনে প্রার্থী যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটের জন্য আসন ছাড় দেওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। এ লক্ষ্যে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনের জন্য একাধিক মাঠ জরিপ করা হয়েছে। জরিপের ফলাফল, নীতিনির্ধারণী নেতাদের মতামত এবং তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত হয়েছে।উত্তরাঞ্চল উত্তরাঞ্চলের কয়েকটি আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত বা সবুজ সংকেত পাওয়া নামগুলোর মধ্যে রয়েছেন—পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির  (ব্যারিস্টার জমিরউদ্দিনের ছেলে

পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ।

কুড়িগ্রাম-৩: তাসভীরুল ইসলাম

পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব

পাবনা-৩: হাসান জাফির তুহিন

পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব

মাগুরা-১: আলী আহমেদ

দক্ষিণ-পশ্চিমাঞ্চল

চুয়াডাঙ্গা-১ আসনে শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান এবং ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজকে প্রার্থী হিসেবে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।দক্ষিণাঞ্চল

যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত

খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল

খুলনা-৪: আজিজুল বারী হেলাল

পটুয়াখালী-৪: এবিএম মোশারফ হোসেন

ভোলা-২: হাফিজ ইব্রাহীম

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন

বরিশাল-৩: জয়নুল আবেদীন

বরিশাল-৪: রাজীব আহসান

এদের মধ্যে অন্তত তিনজন সমকালকে জানিয়েছেন, তারা প্রার্থিতা ও এলাকায় নির্বাচনী কার্যক্রম চালানোর নির্দেশনা পেয়েছেন।মধ্যাঞ্চল

ফরিদপুর-৪: শহীদুল ইসলাম বাবুল

জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত

টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু

জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল

ময়মনসিংহ-৪: ওহাব আকন্দ

সিলেট বিভাগ

সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।জ্যেষ্ঠ নেতাদের আসন স্থায়ী কমিটির সদস্য, মহাসচিবসহ দলের শীর্ষ নেতৃত্বের বেশিরভাগ আসন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল—এদের মধ্য থেকে কয়েকজনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে।দলীয় সূত্র জানায়, চূড়ান্ত তালিকা ঘোষণার আগে সমমনা দল ও জোটের জন্য আসন সমন্বয়ের কাজ সম্পন্ন করা হবে। বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, সঠিক প্রার্থী বাছাই-ই আসন্ন নির্বাচনে দলটির জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ ও সাফল্যের ভিত্তি হতে পারে।

September 22, 2025
খুলনায় কারা পেলেন বিএনপির সবুজ সংকেত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT