খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায়”চিকিৎসাধীন সাইফুল নামে রোগীর অক্সিজেন খুলে নেওয়ায়” মৃত্যুর অভিযোগ

মোল্লা জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর অক্সিজেন খুলে নেওয়ায় মৃত্যু।রোগীর পরিবারের দাবি, একজন পরিচ্ছন্ন কর্মী বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নেওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই সাইফুলের মৃত্যু হয়।নিহত সাইফুলের বাড়ি খুলনার খানজাহান আলী থানার যোগীপোল এলাকায়। গত শনিবার (২০ শে সেপ্টেম্বর) কিডনিজনিত সমস্যা নিয়ে তাকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ভর্তির পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অনেক চেষ্টা করেও অক্সিজেন না পেয়ে পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে রাতে অক্সিজেন জোগাড় করা হয়।আশরাফুলের অভিযোগ, রবিবার (২১শে সেপ্টেম্বর) সকালে ওয়ার্ড ক্লিনার (আউটসোর্সিং) জব্বার তাদের কাছে বকশিশ চেয়েছিলেন। বকশিশ না দেওয়ায় তিনি সাইফুলের অক্সিজেন খুলে নিয়ে পাশের অন্য এক রোগীকে দিয়ে দেন।এ সময় তারা বাধা দিলে ক্লিনার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।তবে অভিযুক্ত ক্লিনার জব্বার বকশিশ চাওয়ার বা অক্সিজেন খুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি একজন মুমূর্ষু রোগীর জন্য সিলিন্ডারটি নিয়ে গিয়েছিলেন।এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সুজাত আহমেদ জানান, একজন রোগীকে কখন অক্সিজেন দিতে হবে বা তা খুলে নিতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত কেবল ওয়ার্ডের চিকিৎসকের।ক্লিনার যদি ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নিয়ে থাকেন, তবে তা অপরাধ। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

September 22, 2025
খুলনায়”চিকিৎসাধীন সাইফুল নামে রোগীর অক্সিজেন খুলে নেওয়ায়” মৃত্যুর অভিযোগ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT