খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শিশু লামিয়ার অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক  : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় (মেহেদী বাগ, ১নং রোড) যান— বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সাথে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। আব্দুর রাজ্জাকের সাথে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন অসুস্থ আব্দুর রাজ্জাকের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি ছোট্ট শিশু লামিয়ার প্রতি তারেক রহমানের স্নেহশীষ শুভেচ্ছা দেন তিনি। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।উল্লেখ্য, কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দুটি ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটা কিডনি ডোনেট করতে চান। কিন্তু অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের শিশুকন্যা লামিয়া আক্তার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন আকুতি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত— মাত্র ছয় বছরের শিশু লামিয়ার কান্নার দৃশ্যটি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন— লামিয়া আক্তারের বাবার পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সংশ্লিষ্ট প্রতিনিধি দল ভ্যান চালক আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করেন।উল্লেখ্য, অসুস্থ ভ্যান চালক আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

September 24, 2025
শিশু লামিয়ার অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT