খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ 

শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা :  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (খুলনা ২) মনোনীত হাতপাখা প্রার্থী খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ১৬ নম্বর ওয়ার্ডের সুইচগেট, মোস্তফার মোড়, মন্দিরের মোড়, রায়েল মহলসহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ স্থানসহ ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, ‘দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।’ তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ মেহেদী হাসান সৈকত, মাওলানা ইকবাল মাহমুদ, মোঃ বশির হোসেন মুন্সী, মোহাম্মদ সাব্বির আহমেদ মোহাম্মদ আমিনুর ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

September 24, 2025
ইসলামী আন্দোলন খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT