খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গোবিন্দগঞ্জের ভূমি উদ্ধার কমিটির সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

দিশা সরকার,স্টাফ রিপোর্টার:– গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি অবৈধভাবে দখলসহ বিভিন্ন অভিযোগে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি থেকে স্বপন শেখকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

তিনি ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই ও ২৩ অক্টোবর কমিটির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় স্বপন শেখকে সাংগঠনিক সম্পাদক থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

তাকে কারণ দর্শানো নোটিশও দেয়া হয়। পরে গত ১৪ নভেম্বর স্বপন শেখকে কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে বলেন, দীর্ঘদিন থেকে স্বপন শেখ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড এমনকি সংগঠনের বিরোধী কাজেও লিপ্ত ছিল।

তার বিরুদ্ধে নানা কৌশলে অসহায় সাঁতালদের আবাদি জমি ও পুকুর দখল, কাটামোড় এলাকায় বাঙালি-সাঁওতালদের জায়গায় জোরপূর্বক স্থাপনা নির্মাণ, দোকান ঘর বরাদ্দ, মাদক ব্যবসা, সমাজ বিরোধী লোকদের আশ্রয় দেয়াসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে স্বপন শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়

November 18, 2023
গোবিন্দগঞ্জের ভূমি উদ্ধার কমিটির সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT