খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওর গ্রামীন জনপদে পাকা তালের কদর 

[ccfic]
[cox_photocard_button]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গ্রামীন জনপদে ভাদ্র মাসে কদর বাড়ে পাকা তালের। ফলে হাটবাজার সর্বত্র মেলে তাল। ধনী-গরিব সকলে কিনেন পাকা তাল, বিভিন্ন পিঠা তৈরি করে। উপজেলার পাড়া মহল্লাজুড়ে তালের পিঠার মুহুমুহু গন্ধে মুখরিত হয়ে উঠে। হরেক রকমের পিঠা তৈরির উৎসব যেন ভিন্ন ভিন্ন স্বাদের। বাঙালি সংস্কৃতিতে তালের পিঠার একটি বিশেষ স্থান রয়েছে। বিশেষ করে ভাদ্র মাসে টুকটুকে লাল পাকা তালের রসে মজাদার পিঠাপুলি তৈরীর উপযুক্ত সময় বটে। যে পিঠাপুলিতে বেয়াই-বিয়ান আর জামাইদের পিঠার নিমন্ত্রণ জানানো হয়।উপজেলা সদরের জনপ্রিয় ঈদগাঁওয়ের হাট বাজারে মোটামুটি পযার্য়ে মিলছে এ পাকা তাল। বাজারের পশ্চিম পাশসহ বিভিন্ন স্থানে দেখা মেলে তালের। তবে সাইজ অনুযায়ী নানা চড়া দামে বিক্রি করে যাচ্ছেন বিক্রেতারা। কিন্তু তালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে ভোজন রসিক বাঙালিরা। পাড়া গ্রামে ভাদ্র মাসে পিঠা তৈরির জন্য চাহিদাও কিন্তু কম নেই। গৃহিণীরা তালের রস দিয়ে সুস্বাদু পিঠা তৈরি করেন সময় অনুযায়ী। জিয়া ও আজিম জানান, ভাদ্র মাসে তালের রসের পিঠাপুলি খাওয়ার ইচ্ছা থাকলেও সবকিছু চড়া দামের ফলে অনেকটা খাওয়া অসম্ভব হয়ে পড়ে। প্রবীণ মুরব্বি আলম ও আহমদ হোসন জানান, একসময়ে গ্রামের বাড়ীঘরে মৌসুম ভিত্তিক নানা রকম মজাদার পিঠা বানানো হতো সারারাত। সকালে আশপাশের বাড়ীতে (তালা বাসন) নিয়ে পিঠা দেওয়া হত। এখন সে পূর্বেকার আনন্দঘন জৌলুস আর নেই। সবই যেন স্মৃতির পাতায় বন্দি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT