খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার- আজিজুল বারী হেলাল.

হাফিজা খানম :খুলনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী- বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল গত রবিবার ৯ নভেম্বর  খুলানার তেরখাদা উপজেলার হাড়িখালী ইউনিয়নের হাড়িখালীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।নির্বাচনী প্রচারণা জনসভাটি বিএনপি নেতা শরীফ শাহ কামাল তাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।তিনি এ সময় বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার।জনগণই দেশের মালিক, আমরা তাদের অধিকার ফেরাতে মাঠে থাকব এবং প্রতিটি ষড়যন্ত্র প্রতিহত করব।সভায় অংশ নিয়ে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট — এই দেশের মানুষ যেন আবার স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাদের মত প্রকাশ করতে পারে। এজন্য বিএনপি জনগণের পাশে থেকে লড়বে শেষ মুহূর্ত পর্যন্ত।উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার,সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আজিজুর রহমান আজিবর,জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা ভূট্টো,স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, কৃষক দল নেতা রাজু চৌধুরী, শামীম আহমেদ রমিজ, সাবু মোল্লা, আমিনুল ইসলাম আমিন, সাব্বির আহমেদ টগর, মেহেদী চৌধুরী সহ স্থানীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী-আজিজুল বারী হেলাল উপজেলার নৌকাডুবি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি আটলিয়া মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নিয়ে ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

November 10, 2025
ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার- আজিজুল বারী হেলাল.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT