
হাফিজা খানম -স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় সোমবার ১০ নভেম্বর ২০২৫, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ ভালো কিছু কাজের মধ্যে অন্যতম একটি ছিল বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ কর্মসূচিকে উজ্জীবিত করার লক্ষ্যে ধানের শীষের খুলনা –৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক, রূপসার কৃতি সন্তান আজিজুল বারী হেলাল তার নিজ বাসভবনের সামনে থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাড়িতে একটি করে ফল গাছ রোপন কর্মসূচি – ২০২৫।আজিজুল বারী হেলাল নিজে উপস্থিত থেকে এ মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেনঃ-জনাব আতাউর রহমান রনু আহবায়ক খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল,গোলাম মোস্তফা তুহিন অন্যতম যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা যুবদল, মোঃ আব্দুর রশিদ সম্মানিত সদস্য জেলা বিএনপি, মোঃ আব্দুস সালাম মল্লিক সম্মানিত সদস্য খুলনা জেলা বিএন পি উপস্থিত ছিলেন। এ ছাড়া ও বিভিন্ন উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিবসহ সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
