
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ক্রান্তিকালে তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির সংগঠনের প্রতি নিষ্ঠা, সাহসিকতা ও নেতৃত্বগুণের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।দলের কঠিন সময়েও তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংগঠন পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ড জোরদারে তাঁর প্রচেষ্টা স্থানীয় নেতাকর্মীদের কাছে ইতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে।মোল্লা হুমায়ুন কবির শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে এলাকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতা দিয়ে তেরখাদা অঞ্চলে একজন নির্ভরযোগ্য ও জনপ্রিয় নেতার অবস্থান তৈরি করেছেন।স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা জানান, আওয়ামী সরকারের সময়ও মোল্লা হুমায়ুন কবির নানা প্রতিকূলতা ও রাজনৈতিক হয়রানির মধ্যেও দলের প্রতি অনুগত থেকেছেন এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের মতে, মোল্লা হুমায়ুন কবিরের নেতৃত্বে তেরখাদার যুবদল নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে, যা ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
