খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আজিজুল বারী হেলালের পক্ষে একটি বাড়ি একটি গাছ এ অঙ্গীকারকে সামনে রেখে বৃক্ষ রোপন

হাফিজা খানম স্টাফ রিপোর্টার : খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকারকে সামনে রেখে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপি উদ্যোগে শনিবার ১৫ নভেম্বর এর সকাল ১১টায় টিএসবি ইউনিয়নের কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বর,কলেজ চত্বর,কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা মডেল মসজিদ চত্বরে পর্যায়ক্রমে চারা রোপণ ও বিতরণ করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন ও চারা বিতরন করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু।এসময় প্রধান অতিথি আতাউর রহমান রুনু বলেন আমরা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে আপনাদের মাঝে বৃক্ষ রোপন ও চারা বিতরন করতে এসেছি।আপনাদের মাঝে একটি বাড়ি একটি গাছ এই সুন্দর অঙ্গীকার শুধু স্লোগান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। গাছ আমাদের জীবন, আমাদের পরিবেশের নিরাপত্তা। একটি গাছ একটি পরিবারের মতো যত্ন দিলে ছায়া দেয়, ফল দেয়, বাঁচায় বন্যা ও খরা থেকে। রূপসার মানুষের জীবনে টেকসই উন্নয়ন আনতে হলে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই।বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে এলাকায় পানি সংকটের সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবেশবান্ধব রূপসা গড়তে কাজ করে চলেছেন। আমরা চাই প্রতিটি ঘর, প্রতিটি পরিবার একটি গাছ লাগিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের অংশটুকু পালন করুক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন,খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার,নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বনি আমিন সোহাগ,বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম,হাকিম কাজী,বাদশা জমাদ্দার,সাবেক ইউপি সদস্য এইচ এম কামরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান,আসাদুজ্জামান বিপ্লব, রূপসা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার,জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, বিএনপি নেতা বাবুল শেখ,সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু,পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ,সাজ্জাদ হোসেন,মোঃ নয়ন মোড়ল,সুলতান মাহমুদ বাদশা,জহিরুল হক শারাদসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা।

November 15, 2025
আজিজুল বারী হেলালের পক্ষে একটি বাড়ি একটি গাছ এ অঙ্গীকারকে সামনে রেখে বৃক্ষ রোপন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT