খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কয়রা–পাইকগাছা’র মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রায়কতে সর্বদা প্রস্তুত-: মাও. আবুল কালাম আজাদ

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ খুলনা-৬ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা- পাইকগাছার গণ মানুষের জীবন মান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে সদা প্রস্তুত।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাইকগাছা উপজেলার কপিলমুনির রামকৃষ্ণ মন্দির, কপিলমুনি বাজার, খেলোয়াড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষার্থী সহ তালতলা খালপাড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণ উপকূলবর্তী পাইকগাছা- কয়রা একটি অবহেলিত জনপদ। বিগত সরকারের আমলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে তেমন কাজ করে নাই। উন্নয়নের নামে শুধু লুটপাট ও দুর্নীতিতে লিপ্ত ছিল। তালতলার এই জনপদ দেখলেই বোঝা যায়। এমন চিত্র সর্বত্র। আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আমি এই জনপদের দুঃখ, কষ্ট আর বঞ্চনা খুব কাছ থেকে দেখেছি। কয়রা–পাইকগাছা’র জীবনমান বদলে দিতে আমি প্রস্তুত। আপনাদের দোয়া ও ভালবাসা পেতে চাই। আপনাদের ভোটে নির্বাচিত করে একটি বারের জন্য সেবা করার সুযোগ দিন। বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণাকালে দাঁড়িপাল্লার প্রার্থী মাও. আবুল কালাম আজাদ এসব কথা বলেন। এসময় জেলা কর্ম পরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণের সহ সভাপতি মাও. শেখ কামাল হোসেন, ছাত্রশিবির জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, সেক্রেটারি মো. অয়েসকুরুনী, উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, কর্ম পরিষদ সদস্য কপিলমুনি ছাত্রশিবির নেতা মো. ইয়াসিন আরাফাত, রিফাত সরদার, ইউপি আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি রুহুল কুদ্দুস, মো. জাকির হোসেন, মো. জামাল হোসেন, মো. ওবায়দুল ইসলাম, মো. মইনুল ইসলাম, ইমরান নাজির, বিলাল মাহমুদ, মো. আলতাফ হোসেন, হোসাইন জোয়ারদার, মজিবুর রহমান, আসাদুল ইসলাম মিলন, হাফেজ আরিফ বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, ডাক্তার হাশেম আলী, শামিম বিশ্বাস, আসাদুল ইসলাম, মাও. শহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, নুর ইসলাম সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

November 20, 2025
কয়রা–পাইকগাছা’র মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রায়কতে সর্বদা প্রস্তুত-: মাও. আবুল কালাম আজাদ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT