খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত 

খুলনার সময়ের খবর ডেস্ক:

ভূমিকম্পে সময় আতঙ্কে লাফিয়ে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, কবি জসীম উদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে চারজন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি ভবনে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, হাজী মুহম্মদ মুহসীন হলে অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানজির হোসেন, কবি জসীম উদ্দীন হলের ছাত্র ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পায়ে ব্যথা পেয়েছেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই হলের কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে ছাদ ও জানালা থেকে লাফ দেন। এতে পা ফেটে গুরুতর আহত হন। সবগুলো ভবনই পুরনো।

হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্দিন হল, স্যার এ এফ রহমান, খন্দকার মোকাররম ভবন, শেখ ফজলুল হক মুসলিম হলসহ বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে। স্যার এ এফ রহমান হলের ১০৫ নম্বর কক্ষের আসবাবপত্র ভেঙে পড়েছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পে শামসুন নাহার হলের একটি ভবনের মিড বিল্ডিংয়ের একটি অংশে ফাটল ধরেছে। এছাড়া বারান্দায় অনেকটুকু জায়গা ফাকা হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

November 21, 2025
ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT