খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাতক্ষীরায় আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করায় জরিমানা আদায়কিলন ও চিমনি ভষ্মিভূত

এইচ এম নাসির উদ্দিন,খুলনা :গত ২০ নভেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয়ও সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সাতক্ষীরায় অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় । আদালতটির নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মেসার্স রুপা ব্রিকস ও সাতক্ষীরা সদর উপজেলার মেসার্স এম এস বি ব্রিকস ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে পরিচালনা করায় ইটভাটা দুটির চিমনি ও কিলন স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। একই দিনে উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার হাদিপুরের এস কে ব্রিকস ও সখিপুরের ইসলামিয়া ব্রিকসকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আশরাফ আলী । আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ও আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করলে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।

November 22, 2025
সাতক্ষীরায় আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করায় জরিমানা আদায়কিলন ও চিমনি ভষ্মিভূত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT