
খুলনার সময়ের খবর ডেস্ক:
খুলনা, ২৬ নভেম্বর ২০২৫: খুলনা জেলার পুলিশ সুপার পদে নতুনভাবে যোগদান করতে যাচ্ছেন জনাব মোঃ মাহবুবুর রহমান। তিনি ২৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা। তাঁর পূর্ববর্তী দায়িত্বে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে তিনি অসামান্য কাজ করেছেন এবং সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
খুলনা জেলায় নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে জনাব মাহবুবুর রহমান খুলনার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব এবং দূরদর্শীতা খুলনার জনগণের জন্য এক নতুন আশার আলো বয়ে আনবে।
এই নতুন নিযুক্তি খুলনার স্থানীয় জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরণের নতুন উদ্দীপনা এবং আস্থা সৃষ্টি করবে, যা আগামী দিনগুলোতে খুলনার নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবেন।
