খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনীর উদ্বোধন।

বটিয়াঘাটা (খুলনা):

বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শোয়েব ঈল ইভান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেসা, বি আর ডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম,সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক আসাদুজ্জামান উজ্জল, অরূপ জোতদার, আলমগীর হোসেন, মোহাব্বাত আলী খান,শাহাবুদ্দিন দোলন, বিপ্লব শেখ, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক কৃষিখাতে প্রাণিসম্পদের ভূমিকা দিন দিন বাড়ছে। আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ, পশু পালন পদ্ধতি ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে সরকারের নানা উদ্যোগ জনগণের মাঝে ছড়িয়ে দিতে এ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে কয়েকদিনব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত দুধ, ডিম, মাংস, পশু-পাখি ও আধুনিক খামার প্রযুক্তি প্রদর্শন করবেন।

November 26, 2025
বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনীর উদ্বোধন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT