খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি :
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, ওসি (তদন্ত) প্রবীর কুমারসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের দপ্তর প্রধানগন এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে চুরি-ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি ইউনিয়নে সচেতনতা বাড়াতে নিয়মিত সভা আয়োজন করা হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।অতিথিরা মনে করেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে দিঘলিয়া উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত করা সম্ভব।

November 27, 2025
খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT