খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

মোঃ এনামুল হক,মোংলা,প্রতিনিধি :মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের রিমঝিম সিনেমা হল চত্বরে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী। ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।শপথ গ্রহণ করেন ইউনিয়নের সভাপতি মোঃ আঃ সালাম ব্যাপারী, সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ শহিদুল ইসলাম, সহসভাপতি আবুল বাশার ব্যাপারী, আবুল বাশার মৃধা, সহসাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মোঃ শহিদুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল গাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন রাজু, প্রচার সম্পাদক দুলাল মোল্লা, দপ্তর সম্পাদক শুক্কুর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেল্লাল শেখ, সদস্য সোহেল হাওলাদার, লিটন হাসান মোল্লা, মোঃ মিলন, এমরান হাওলাদার, খলিলুর রহমান ও মোঃ শাহআলম।অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আঃ সালাম ব্যাপারী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ শহিদুল ইসলাম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি শেখ আঃ হালিম খোকন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদি হাসান মিঠু, সাবেক পৌর কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ রুস্তম আলী, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম ও পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন।অভিষেক অনুষ্ঠানে ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন দাবী পূরণ ও সমস্যাদি সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি মোঃ জুলফিকার আলী।এদিকে অনুষ্ঠানের শেষভাগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার জন্য সকলের দোয়া চান।

November 29, 2025
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT