খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্ট

স্টাফ রিপোর্টার :বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৯শে নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর আমতলী কন্টিজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন ও আমতলী থানা পুলিশের তিন সদস্যের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১১৮ টি,বাস ৭ টি,প্রাইভেট কার ৪ টি, ট্রাক ৭ টি, মাইক্রোবাস ৯ টি, সিএনজি ৪ টি, মাহিন্দ্রা ৫ টিতে তল্লাশি করা হয়। এতে সর্বমোট ৭ টি মামলার বিপরীতে, সাইত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা, এবং বৈধ কাগজপত্র না থাকায় ১ টি মোটর সাইকেল জব্দ করে, আমতলী থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, উক্ত চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।

November 29, 2025
বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্ট

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT