
খুলনার সময়ের খবর ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিশুসহ আরও চারজন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দেয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।
