
জয়পুরহাটে ১৩টি মামলার আসামি রনজু সরকারকে (৩৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। এসআরবি-৫ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকার দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে রনজু সরকারকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় তার বসতবাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, রনজু সরকারের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
