খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে সিনিয়র সাংবাদিক শামীম আখতার মুকুল-এর পিতার ইন্তেকাল

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :

ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS) কেশবপুর শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক শামীম আখতার মুকুল-এর পিতা গাজী দীন মোহাম্মদ (৭৫) স্টোক জনিত কারণে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে মৃত্যুবরণ করছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন…। মৃত্যুকাল তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১ টায় এই তুখোড় রাজনীতিবিদ সদালাপী গাজী দ্বীন মোহাম্মদকে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের মাঠে জানাযার নামাজ শেষে বাগদাহ্ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় নামাজ পড়ান, বাগদা বাইতুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হামিদ।
জানাযায় বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS) কেশবপুর শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক শামীম আখতার মুকুল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতের প্রার্থী ও উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী, যশোর-৬ বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পলাশ প্রমূখ।
জানাযায় অংশগ্রহণ করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ, কে আজাদ ইকতিয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS) কেশবপুর শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

December 12, 2025
কেশবপুরে সিনিয়র সাংবাদিক শামীম আখতার মুকুল-এর পিতার ইন্তেকাল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT