খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে চাটখিলে এনসিপির প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার :

হাদীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া এবং বিজয়ের মাস উপলক্ষে দেশের জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতিকের প্রার্থী ব্যারিস্টার মো. ওমর ফারুক তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) চাটখিলে আয়োজিত একাধিক কর্মসূচির মাধ্যমে এই প্রচারণার শুরু হয়।

কর্মসূচির শুরুতে গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন করা হয়। এরপর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিনি সাধারণ মানুষের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেন। পরে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও খেজুর বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় ব্যারিস্টার ওমর ফারুক বলেন, “ভারতীয় আগ্রাসনকে ভেঙ্গে, ৫৪ বছরের বাজে বন্দোবস্ত ভেঙ্গে আমরা যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছি, তা আংশিক বাস্তবায়ন হয়েছে মাত্র। হাদী আগ্রাসন বিরোধী শক্তির সেনাপতি। সেই সেনাপতিকে নিঃশেষ করে দিলে আবার সেই পুরোনো বাজে বন্দোবস্তে ফেরত যেতে পারবে। সেই বিশ্বাসে তাকে গুলি করা হয়েছে। হাদীর পক্ষে আজ সমগ্র বাংলাদেশ দাড়িয়েছে।”

তিনি আরো বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে না। যখন পুলিশের অস্ত্র কোমরে থাকে, তখন সন্ত্রাসীদের অস্ত্র মাথায় উঠে যায় এই অবস্থার নিস্তার চায়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই এনসিপির রাজনীতির মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মো. হানিফ, চাটখিল উপজেলা প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, রাশেদুল ইসলাম, বেল্লাল হোসেন, মুফতি নাজমুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, ব্যারিস্টার ওমর ফারুকের নেতৃত্বে নোয়াখালী-১ আসনে একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদী।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যারিস্টার ফারুকের সুস্থ ও গণমুখী রাজনীতির পক্ষে একাত্মতা প্রকাশ করেন এবং শাপলা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

December 13, 2025
হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে চাটখিলে এনসিপির প্রচারণা শুরু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT