খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এঁর কেএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়ের নিকট হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করেন। পরবর্তীতে প্রচলিত রীতি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সংক্রান্ত সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

নবাগত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই খুলনাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

December 14, 2025
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এঁর কেএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT