খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

খুলনার সময়ের খবর ডেস্ক:

খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয়ের সম্মানিত উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইনসে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিআইজি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স), খুলনা রেঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। কল্যাণ সভাটি সঞ্চালনা করেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), খুলনা।

সভায় প্রধান অতিথি মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে অফিসার ও ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক ও বাস্তবসম্মত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনাসহ খুলনা জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

এই কল্যাণ সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগাবে বলে প্রত্যাশা করা যায়।

December 15, 2025
খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT