খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন সরদার আর নেই।

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :

কেশবপুরের মঙ্গলকোট বাজার, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরদারের বাবা আফাজ উদ্দিন সরদার (৯৫) সোমবার (১৫ ডিসেম্বর-২৫) ভোরে বার্ধক্য জনিত কারণে মঙ্গলকোট নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন…। তার ১ স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও বহু গুণগ্রাহী ব্যক্তি আছে। সমাজ সেবার সাথে সাথে মঙ্গলকোট বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
সোমবার আসর বাদ মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বক্তব্য বাখেন, যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতের প্রার্থী ও উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল লতিফ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, অধ্যাপক মোঃ মহশীন হোসেন, সাবেক কাউন্সিলর মশিউর রহমান, লাউড়ি রামনগর কামিল মাদ্রাসার মুহাদ্দিস জালাল উদ্দীন, আতাউর রহমান, মরহুমের ছেলে মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরদার। জানাযায় নামাজ পড়ান, মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ইসমাইল হোসেন। হাজারোর্ধ মুসল্লি জানাযায় শরিক হন।

December 15, 2025
কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন সরদার আর নেই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT