খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শেকড়ের সন্ধানে” মাসিক সাহিত্যানুষ্ঠান ও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণসভা

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

দক্ষিণ পশ্চিম বাংলাদেশের ইতিহাস নন্দিত যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা “শেকড়ের সন্ধানে”র মাসিক সাহিত্যানুষ্ঠান ও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী-২৬) কেশবপুর থানা গেটের সামনে অবস্থিত “শেকড়ের সন্ধানে” র কার্যালয়ে সংস্থার সহ-সভাপতি কবি মণিরুজ্জামান-এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির আলোচনা করেন, মেরিন ইঞ্জিনিয়ার জনাব ফরহাদ হোসেন খান।
“শেকড়ের সন্ধানে” র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া শুভেচ্ছা বক্তব্য ও কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করেন।অনুষ্ঠানে আবৃত্তি, গল্প, সংগীত, অভিনয়, আলোচনা ও মতবিনিময় করেন সংস্থার সাহিত্য উপদেষ্টা কবি আবু বক্কার সিদ্দীক, সহঃসাঃসম্পাদক কবি গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক কবি আঃ হাই আল হাদী, চিকিৎসা বিষয়ক সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক নূর হোসেন বাঁধন, অর্থ সম্পাদক মোছাঃ সেলিনা খাতুন, শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোছাঃ শাহিদা খাতুন, সদস্য রুবাইয়া, সদস্য ও শিক্ষার্থী লামিশা, জারা, তাজরি, মুনিয়া আলামিন প্রমূখ।
অনুষ্ঠানে সংস্থার সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল কাদের, প্রতিষ্ঠাতা শেখ মিজানুর রহমান মায়া দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া ও জাতীয় সংগীত পরিবেশন এবং প্রকাশনা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উল্লেখ্য মার্চ মাসের শেষ সপ্তাহে “শেকড়ের সন্ধানে” সাতাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হবে বলে কতৃপক্ষ জানান।
ছবিঃ
৩০/০১/২৬

January 30, 2026
শেকড়ের সন্ধানে” মাসিক সাহিত্যানুষ্ঠান ও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণসভা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT