খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির এক মতবিনিময় সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে এবং পাড়ায় পাড়ায় পাহারা বসাতে হবে। তিনি ভার্চুয়ালি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, “ফ্যাসিবাদের দোসররা” যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে তিনি জানান। তিনি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। আরও বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পরিতোষ সরকার ও ইবাদত মাতুব্বরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

November 17, 2026
আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT