খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পুঠিয়া-তাহেরপুর সড়কে আবারো দুর্ঘটনা, নি’হ’ত-২

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পুঠিয়ায় আবারো বড়সড়ো ধরনের সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৮ টার সময় ওই দুর্ঘটনা ঘটে।জানা যায়, তাহেরপুরের দিক থেকে আসা একটি শ্যালো মেশিন চালিত নছিমন ও পুঠিয়ার দিক থেকে আসা অপর আরেকটি বালু বোঝাই ড্রাম ট্রাক পুঠিয়া-তাহেরপুর সড়কের নিমতলা বাজারে এসে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মেডিকেলে নেয়ার পথে আরেক জন মারা যায়। তাদের দু’জনের বাড়ি রাজশাহীর লিলি হলের পাশে। নিহত দুজনের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। আর দেড় লাখ টাকার মতো মুরগি ছিল। অনেক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বালু বোঝাই রাম ট্রাকের সাথে মুরগি বহনকারী নসিমনের সংঘর্ষে দুজন মারা গেছে। নিহতদের নাম পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। আরো একজন গুরুতর আহত হয়েছেন। এখনো মামলা হয়নি, তবে লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

February 10, 2026
পুঠিয়া-তাহেরপুর সড়কে আবারো দুর্ঘটনা, নি’হ’ত-২

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT