খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে সরকার গঠন হোক কিংবা বিরোধী দল—জনগণের রায় মেনে নিতে প্রস্তুত রয়েছে ১১ দল। তিনি অভিযোগ করে বলেন, পরাজয়ের আশঙ্কায় ভীতসন্ত্রস্ত একটি পক্ষ নির্বাচনের দিন গুজব ছড়াতে পারে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ১১ দলের দায়িত্বশীলদের বক্তব্য ছাড়া কোনও ধরনের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে।জামায়াত আমির আরও বলেন, ভোট দিতে ঈদের আমেজ নিয়ে মানুষ বাড়ি ফিরছে। কেউ যদি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, তাহলে জনগণ তা রুখে দেবে।নির্বাচনের দিন নানা ধরনের গুজব ও ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।জামায়াত আমির বলেন, আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সকল কর্মকর্তার উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে যে গণভোট হবে সেখানে ১১ দলীয় ঐক্য হ্যাঁ ভোটের পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার সম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেবো।নির্বাচন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরপর ৪টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বইছে। গণরায় প্রতিষ্ঠা হলে জাতির আনন্দ পূর্ণতা পাব।

February 11, 2026
ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT