খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনে প্রস্তুতি সভা: প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তনের আভাস

সুনামগঞ্জে দেশীয় খেলার ‘কান্ট্রি গেমস’ বা দেশীয় ক্রীড়া উৎসবে সফলভাবে আয়োজনের লক্ষ্যে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহফুজুল আলম খান।

সচিব বলেন, সুনামগঞ্জের স্টেডিয়ামের দুরবস্থা দেখে তার মন খারাপ হয়েছে। দেশীয় সংস্কৃতি ও খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আমাদের মূল ঐতিহ্য এবং ভিত্তি হলো দেশীয় সংস্কৃতি।

সুনামগঞ্জে কান্ট্রি গেমসের উদ্বোধনের জন্য আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের তারিখ ধার্য ছিল। তবে এই তারিখ নিশ্চিত নয়। তারিখ আগানো বা পেছানো হতে পারে, তবে এই মাসের মধ্যেই সফর হবে। সচিব আরও জানান, সফরের সঠিক তারিখ পরে জানানো হবে।

তিনি বলেন, সুনামগঞ্জে কান্ট্রি গেমস শুধু কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি উৎসব হবে। উৎসবটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পাদন করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। প্রয়োজনীয় সহযোগিতা মন্ত্রণালয়ের পাশ থেকে দেওয়া হবে। এছাড়া সোলগড় খেলার মাঠকে আন্তর্জাতিক মানের করে তোলার কথাও তিনি জানান।

সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

November 28, 2026
সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনে প্রস্তুতি সভা: প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তনের আভাস

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT