খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা. সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন.

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারী_ খুলনার রূপসা উপজেলার ৬৬টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হবে। প্রতিটি কেন্দ্রকে “নিরাপত্তার চাদরে” ঢেকে দেওয়া হয়েছে — যাতে ভোট গ্রহণ হয় অবাধ, নিরপেক্ষ ও নিরবিচ্ছিন্ন।সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৬৬ টি ভোটকেন্দ্র রয়েছে_ইউনিয়ন কেন্দ্র সংখ্যা_১নং আইচগাতী ১৫ টা। ২নং শ্রীফলতলা ১০ টা। ৩নং নৈহাটি ২০ টা। ৪নং টিএসবি ৮ টা। ৫নং ঘাটভোগ ১৩ টা_মোট ৬৬ কেন্দ্র।সহকারী নির্বাচন অফিসার মো. মুরাদ হোসেন জানান, এই ৬৬ টি কেন্দ্রে ভোটার সংখ্যা_> পুরুষ. ৮১,১০৭. মহিলা.৮৪,১৯১. হিজরা.৩ জন।মোট. ১,৬৫,৩০১ জন।নিরাপত্তা ব্যবস্থা. ঝুঁকিপূর্ণ কেন্দ্র (২৩টি) – পুলিশ কনস্টেবল. ৩ জন।- এসআই. ১ জন।- আনসার. ১৩। জন- অস্ত্র সহ নিরাপত্তা কর্মী।সাধারণ কেন্দ্র (৪৩ টি)- পুলিশ কনস্টেবল. ২ জন- আনসার. ১২ জন।রূপসা থানা অফিসার্স ইনচার্জ মো. আবদুর রাজ্জাক মীর জানান, “এবারের নির্বাচনে নিরাপত্তারক্ষীদের কাছে অস্ত্র থাকবে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার ইতিমধ্যে পাতে গেছে।সেনা, র্যাব, বিজিবি মোতায়েন.রূপসা উপজেলায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে.- সেনাবাহিনীর ৩টি চৌকস টিম- র্যাবের ভ্রাম্যমান টিম- বিজিবি- ভ্রাম্যমান পুলিশ বাহিনী।এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ.সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা জানান, নির্বাচনকে অবাধ ও অর্থবহ করতে রূপসায় “৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট. নিয়োগ দেওয়া হয়েছে।নৈহাটি ইউনিয়ন- মো- বদিউজ্জামান- আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়ন- মাহেরা নাজনিন- টিএসবি ও ঘাটভোগ ইউনিয়ন- ইফতেখারুল ইসলাম শামীম-তারা আচরণবিধি লঙ্ঘন, কেন্দ্র বন্ধের চেষ্টা বা আইনশৃঙ্খলা অবনতি ঘটালে *ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান* করতে পারবেন।মনিটরিং টিম_সার্বিক মনিটরিংয়ে রয়েছেন_জেলা রিটার্নিং অফিসার- জেলা প্রশাসক- পুলিশ সুপার, খুলনা- উপজেলা নির্বাহী অফিসার- রূপসা থানা অফিসার্স ইনচার্জ।খুলনা-৪ আসনের প্রার্থী_এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন_১ এস কে আজিজুল বারী হেলাল—বিএনপি (ধান-শীষ)। ২ মাওলানা সাখাওয়াত হোসাইন— ১১ দলীয় জোট (দেওয়াল ঘড়ি)_৩ অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ— চরমোনাই পীর (হাতপাখা) _৪ এস এম আমজাদ হোসেন — স্বতন্ত্র (ফুটবল)।৩ প্রার্থীর বাড়িই রূপসা উপজেলায়—তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।রূপসার ৬৬ কেন্দ্রে ভোট দিন — নিরাপদে, শান্তিতে, স্বাধীনভাবে!_ভোট কেন্দ্র খোলা_ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।রূপসার ভোটকেন্দ্রে নিরাপত্তা কর্মীরা প্রস্তুত — ভোটার দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা সম্পন্ন।

February 11, 2026
রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা. সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT