খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি:রাজধানীর ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা সফল হবে না। তার ভাষ্য, জনগণ এখন অনেক সচেতন এবং অতীতের পরিস্থিতি অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে।তিনি আরও মন্তব্য করেন, পেশীশক্তিনির্ভর রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। যারা নীতিনির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় টিকতে পারছে না, তারাই সহিংস পথ বেছে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।জামায়াত আমিরের দাবি, ভয়ভীতি দিয়ে ভোটারদের প্রভাবিত করা যাবে না। সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন ভোটের ফলাফলে দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

February 11, 2026
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে: জামায়াত আমির

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT